ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 522
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। ৭ই ফেব্রুয়ারি বুধবার জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.
সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস এর সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুর রহিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী।তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে।

তিনি বলেন- আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন- শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্টপোষক তারিক মুনাওয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান মো শামসউদদীন এডভোকেট, সাবেক পৃষ্টপোষক নূরুল ইসলাম ও তৈয়বুর রহমান।

উল্লেখ্য এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ১৮৩ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৬৩ জন, সাধারণ গ্রেডে ৬৮ জন এবং বিশেষ গ্রেডে ৫২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক শামীম আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফারহান শাহরিয়ার ফাহিম, আবু সুফিয়ান ত্বোহা, আব্দুল মমিন। ফোরামের থানা প্রতিনিধি ইয়াকুব আলী, হাফেজ বেলাল হোসেন, ইকরামুল হক মাজেদ, রাশেদুল হক জিসান, ক্বারী সুলতান আহমদ, ইলিয়াস আহমদ, সুমেল আহমদসহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৬:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪