ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 347
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর লিখিত পরীক্ষা সুনামগঞ্জ জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই লিখিত পরীক্ষা শুরু হয় এবং সকাল সাড়ে ১১টায় তা শেষ হয়।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান মোট ৫৭৫ জন প্রার্থী, যার মধ্যে পুরুষ প্রার্থী ৫২৬ জন এবং নারী প্রার্থী ৪৯ জন। এই প্রার্থীরা জেলা পুলিশ লাইন্সে গত ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন।

লিখিত পরীক্ষা কার্যক্রম তদারকি করেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

এছাড়া নিয়োগ বোর্ডের অন্যান্য ৩ জন সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা উপস্থিত থেকে পরীক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করেন।

বাংলাদেশ পুলিশের সুনাম রক্ষায় এবং দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪