ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / 311
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে অতিরিক্ত সিমেন্টবাহী ট্রাকের ভারে জগন্নাথপুর- ঢাকা-আঞ্চলিক মহাসড়কের কাঁটাগাঙের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে সেতুতে ট্রাক আটকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে বিকেলে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত সিমেন্ট বোঝাই ঢাকা মেট্টো ২৪-৫৪৫৫ নাম্বারের একটি ট্রাকের ভারে সেতুর দক্ষিণ দিকের একটি অংশ দেবে ট্রাকটি আটকে রয়েছে। এতে সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দু’পাড়ের লোকজন যাতাযাত করতে বিড়ম্বনায় পড়ছেন। দু’পাড়ের লোকজন খেয়া নৌকা দিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে একটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক কাঁটাগাঙের ওপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে জগন্নাথপুরের দিকে যাচ্ছিল। এসময় সেতুর দক্ষিণ মাথার একটি পাটাতন ক্ষতিগ্রস্থ হয়ে নদীতে পড়ে গেলে ট্রাকটি আটকে যায়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, এই সেতুতে ওঠার আগে ১০ টনের অধিক বহন নিষিদ্ধের সাইনবোর্ড রয়েছে, কিন্তু ৩০ টনের অধিক ওজনের ট্রাক ওঠায় এই দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত বোঝাই সিমেন্টবাহী ট্রাকের ভারে সেতুটি ফের ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ সেতুর পাটাতন অংশের তিনটি প্লেট পানিতে তলিয়ে যায়। এছাড়া আরেকটি প্লেট কোনভাবে আটকে আছে। তবে রাতের মধ্যে ট্রাক সরানো গেলে সংস্কার কাজ শুরু হবে।

ছাতকে কার্যালয়ে দায়িত্বরত সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, সেতুর পাশে সড়ক ও জনপথ বিভাগের সতর্কীকরণ সাইনবোর্ড রয়েছে। আমাদের নির্দেশনায় ১০ টন মালের বাধ্যবাধকতা থাকার পরও ধারণা করছি ৩০ টন মাল রয়েছে ওই ট্রাকে।

প্রসঙ্গত, এ পর্যওন্তে একাধিকবার কাঁটাগাঙের ওপর জরাজীর্ণ বেইলি সেতু ক্ষতিগ্রস্থ হয়। ২০২৩ সালের ২২ আগস্ট কাঁটাগাঙের ওপর নির্মিত সেতুটি ভেঙে জগন্নাথপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে যায়। এ ঘটনার ট্রাক চালক ও তার সহকারী নিহত হন। ঘটনার পর সেতুটি সংস্কার হয়। পরে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে আরসিসি সেতু নির্মাণের অনুমোদন পেলে এখনও প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪