ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, জেলা সহ সভাপতি গ্রেফতার 

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 294
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে গোপন বৈঠকে থাকা মধ্যনগর উপজেলা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কবির মিয়া ওরফে কবির খাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

কবির মধ্যনগর উপজেলার মাছুয়াকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর মধ্যনগর উপজেলা সদরের  উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে থাকা তার ব্যাক্তিগত অফিস থেকে জেলা ছাত্রলীগের ওই সহ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

এর পূর্বে মধ্যনগর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) বাদী হয়ে ১৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২০ আসামিসহ ৩৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন ।

বৃহস্পতিবার মধ্যনগর থানার ওসি সজীব রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান , সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে তার  অফিস কক্ষে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৫/৩৮ জন নেতাকর্মী দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রমকে ব্যহত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে অংশ হিসাবে মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য বুধবার দুপুরে গোপনে বৈঠক করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য গোপনে সমবেত হয়েছিলো এবং গোপন বৈঠক করে ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, জেলা সহ সভাপতি গ্রেফতার 

আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪