ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দোয়ারা বাজারে সম্প্রতি বিনষ্ট করায় গ্রেফতার -৪

আ সু ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 310
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় মন্দিরে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেয়া হয়। এই পোস্টের জেরে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আকাশ দাসকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর করে।
এতে আরও বলা হয়, এরপর পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আজ শনিবার ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারা বাজারে সম্প্রতি বিনষ্ট করায় গ্রেফতার -৪

আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪