ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 572
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে বিএসএফ নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করতে পারে নি বিজিবি।

নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. সাইদুল ইসলাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন,বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশী একজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি।

এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. সাইদুল ইসলাম (২৪) সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও  পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত

আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫