ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দিরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

দিরাই প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 340
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিরাই থানা পুলিশের অভিযানে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত এজাহারনামীয় আসামি মজিদ মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি দিরাই থানার সিংহনাথ পটলপাড়া গ্রামে।

দিরাই থানার এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জানুয়ারি রাতে কাচপুর (বিসিক) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে আজ বুধবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৪ নভেম্বর ২০২৪ খ্রি. রাতে অভিযুক্ত মজিদ মিয়া তার পাশের বাড়ির এক কিশোরীর (১৫) ঘরের পেছনের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় ভিকটিমের মুখ ও হাত ওড়না দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তার মামাতো বোনের সহায়তায় মুক্ত হয়ে ভিকটিম পরিবারকে বিষয়টি জানায়।

ঘটনার পর ভিকটিমের পিতা আজির উদ্দিন দিরাই থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর থেকেই দিরাই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মজিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দিরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫