ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জগন্নাথপুরে আল্লামা মামুনুল হক

ইসলাম প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবার অধিকার নিশ্চিত হবে

জগন্নাথপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 324
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর ১৯৪৭ সালে দুইভাগে বিভক্ত হয় দেশ। ওই সময় হিন্দুত্ববাদী ভারত ছিল ধর্ম নিরপেক্ষ ভাগের পক্ষে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা ভাগে পড়েনি, বাংলাদেশ ভাগে পড়েছিল ইসলাম। এখন যদি কারো ইসলাম ভালো লাগে না, তাহলে চলে যাও ধর্মনিরপেক্ষতা দেশে।

তিনি বলেন তোমাদের নেত্রী তো চলে গেছে, তোমাদের গোষ্ঠী সব চলে গেছে, তোমরাও চলে যাও। বাংলাদেশ চলবে ইসলামের আলোকে, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।

সোমবার দিবাগত রাত ১১টায় জগন্নাথপুর উপজেলা সদরের বাড়ী জগন্নাথপুর এলাকায় ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত ১৮তম তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানদের বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কারো আদর্শ অনুযায়ী দেশ চলতে পারে না। সুতরাং ইসলাম অনুযায়ী এ দেশ চলবে। ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে, ইসলাম কায়েম হলে বৌদ্ধ—খ্রিস্টানের সব ধরনের অধিকারের নিশ্চয়তা হবে।

মামুনুল হক আরও বলেন, ৫ আগস্টের বিপ্লবে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হয়েছে, অথচ কোনো মন্দিরে আঘাত করা হয় নি। হিন্দুদের কোন দেব—দেবতাকে কেউ আঘাত করে নাই। কারণ মুসলমানরা জানে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই।

তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনে সবাইকে আবু সাঈদ ও মুগ্ধদের মতো জীবন দিতে মাঠে নামতে প্রস্তুত থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জগন্নাথপুরে আল্লামা মামুনুল হক

ইসলাম প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবার অধিকার নিশ্চিত হবে

আপডেট সময় : ০১:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫