ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

শান্তিগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 345
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি ধান ক্ষেতের ডোবা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের ধান ক্ষেতের একটি ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরে জমির মালিক নুর হোসেন(৫০) তার ধান ক্ষেতে পরিদর্শন কর‍তে গেলে জমির মধ্যস্থ ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাতনামা লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫