ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

শান্তিগঞ্জে দু,পক্ষের সংঘর্ষে ২নারীসহ আহত ৮ জন

মান্নার মিয়া,শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 246
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে পূর্বের জেদ ধরে দু’পক্ষের সংঘর্ষে ২ নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

বুধবার (৫ ফ্রেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টসয় উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের রওয়াব আলী ও মোঃ বুরহান উদ্দিনের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামে ইদ্রিস আলী গং ও হাফেজ ওবায় দুল্লাহ গংদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে শ্রীনাথ পুর গ্রামের ওবায় দুল্লাহ,র বাড়ির জায়গা নিয়ে ইদ্রিস আলীকে টেলা দাক্কা করলে এ নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়৷ সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও মঙ্গলবার বিকালে ফুটবল খেলা কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যায় কথা কাটা কাটি নিয়ে এক পর্যায়ে যা সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ২ নারীসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতরা হলেন, শ্রীনাথপুর গ্রামের আহমদ (১৮) পিতাঃআরব আলী, মুজিবুর (৩৫) পিতাঃআব্দুর নুর, তোফায়েল (১২) পিতাঃআরস্তুল, শিরিনা বেগম (৩০) স্বামী:হেলাল মিয়া,হজরবি(৩৬) স্বামী:আরব আলী,মহিম উদ্দিন(২২)পিতাঃমো: বোরহান উদ্দিন, হুসাইন(১৮)পিতাঃ ফয়জুল হক, মোঃ ইমাদ উদ্দিন (২৬) হাজী হাফেজ মাওলানা সালেহ আহমদ প্রমুখ। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,সংঘর্ষে অনেক আহত এসেছেন৷ বেশির ভাগ আহতদের মাথায়, পা, হাতে জখম রয়েছে। গুরুতর আহত দুই জন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলী বলেন, দুই পক্ষের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। গতকালের ফুটবল খেলার মাঠের ঘটনা কে কেন্দ্র করে আজ কথাকাটা কাটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে দু,পক্ষের সংঘর্ষে ২নারীসহ আহত ৮ জন

আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫