ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুনামগঞ্জ বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বন্ধ, স্বস্তিতে এলাকাবাসী

আব্দুল্লাহ নাঈম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 319
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় চলমান বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ করতে বাধ্য হয়েছে আয়োজকরা। দীর্ঘ এক মাস ধরে চলা এই মেলার উচ্চ শব্দের কারণে স্থানীয়রা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন অবশেষে ব্যবস্থা নেয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, “মেলার অনুমতির শর্তে স্পষ্ট উল্লেখ ছিল, কী করা যাবে আর কী করা যাবে না। মাইকের উচ্চ শব্দের কারণে স্থানীয়দের অসুবিধা হওয়ায় আয়োজকদের তা বন্ধ করতে বলা হয়েছে।”

স্থানীয়রা জানান, মেলার চারপাশে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা থাকায় উচ্চ শব্দের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছিল। অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরাও অতিরিক্ত শব্দদূষণের কারণে সমস্যায় পড়েন।

তীব্র আপত্তি সত্ত্বেও এই এলাকায় মেলা আয়োজনের অনুমতি দেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনের নিষেধাজ্ঞার পর উচ্চ শব্দের মাইক বন্ধ হলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বন্ধ, স্বস্তিতে এলাকাবাসী

আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫