ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সুনামগঞ্জে অসাধু চক্র ও পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

আব্দুল্লাহ নাঈম:
  • আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 269
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলার কিছু অসাধু চক্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাগর রুনি হত্যা মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে দিরাই ও শাল্লায় কিছু অসাধু ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের যোগসাজশে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ষড়যন্ত্রে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে অর্থ আদায়ের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।

আইনজীবী শিশির মনির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন করা। অথচ কিছু অসাধু চক্রের কারণে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, এবং সংশ্লিষ্ট থানাগুলোতেও পাঠানো হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে অসাধু চক্র ও পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫