ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ধর্মপাশায় ১ ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 307
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশায় শ্বশুর বাড়ি থেকে সৌরভ মিয়া নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার(২৩) ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়া থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৌরভ মিয়া একই ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবন্দ গ্রামের সাজ্জাত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে সৌরভের সাথে লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মাহিনূরের বিয়ে হয়।

গত কিছুদিন ধরে মাহিনূর তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত শনিবার রাতে সৌরভ তার শ্বশুর বাড়িতে যায়। এ সময় তার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল না। রাতে খাওয়া দাওয়ার পড়ে সৌরভ ও মাহিনূর দুজনই একই ঘরে শুয়ে পড়ে। ভোরে মাহিনূর ঘুম থেকে ওঠে দেখে সৌরভ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলছে। এ সময় মাহিনূরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, মত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধর্মপাশায় ১ ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫