ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 355
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার(২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ এতে ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের বসতঘরে গ্যাসের সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়।

এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরইমধ্যে ঘরে থাকা নগদ টাকাসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়৷

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আগুনে পূরে সবকিছু ছাই হয়েগেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমাদের কোনো জমানো টাকা নাই, যেই টাকা দিয়ে ঘর তুলবো।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দিয়েছেন৷ তারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সুত্রপাত হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

আপডেট সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫