ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

এক দিনে মৃত্যু দুই মুক্তিযোদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 355
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে এক দিনে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁরা হলেন- উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮০) ও জগন্নাথপুর পৌরসভা হরিহরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭৫)।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গত রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ আজ মঙ্গলবার তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

এদিকে রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকালে তাঁর নিজ বাড়িতে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ্। পরে জানাযার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

এক দিনে মৃত্যু দুই মুক্তিযোদ্ধার

আপডেট সময় : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫