ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট, যাত্রীদের ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 416
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

পরিবহণ মালিক-শ্রমিকদের দাবি, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নতমানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়েছেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এ ধর্মঘট নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা মনে করছেন, নিজেদের ইচ্ছে মত ব্যবসা করার জন্য বাস-মালিক সমিতির লোকজন অযৌক্তিকভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

জসিম উদ্দিন নামের সিলেটগামী এক যাত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যেকটা বাস সিটপূর্ণ করে যাত্রা করে। তাহলে তাদের লস হয় কিভাবে? প্রতিযোগিতা থাকলে যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, গাড়ির মালিক, ড্রাইভার ও হেলপারদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। তাই একজন যাত্রী হিসেবে এই ধর্মঘটের তীব্র নিন্দা ও বিআরটিসি বাস চলাচলের দাবি জানাই।

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, এ রুটে বেসরকারি মালিকানাধীন বাস চালিয়ে কোনোমতে টিকে আছেন। বিআরটিসি বাস চলাচল করলে জেলার পরিবহন শ্রমিক, মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিক মালিকদের দাবির প্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট, যাত্রীদের ক্ষোভ

আপডেট সময় : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২