ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুদি দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

মান্নার মিয়া,শান্তিগঞ্জ :
  • আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 208
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের৷

বুধবার(২৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো জয়সিদ্ধি গ্রামের ওয়াব আলী, রেদুয়ান হোসেন রাব্বি, মাওলানা  খালেদ আহমেদ ও তেজাব আলী। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে জয়সিদ্ধি গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে এই আগুন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ৩টি বসতঘর, আসবাবপত্র, নগদটাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন৷ তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। এখন আমরা নি:স্ব৷

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জাহিদ তালুকদার বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার ৩ নং ওয়ার্ডে একটি মুদি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। পরিবারগুলো এখন অসহায়। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। এই মুহুর্তে তাদের সরকারি সহায়তা প্রয়োজন৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা গিয়েছি৷ তবে রাস্তা খারাপ থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দেন।  পড়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যাদি সংগ্রহ করে এসেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুদি দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫