ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১২

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 335
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাস উল্টে গিয়ে সড়ক দুঘর্টনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি। সোমবার ভোর ৫টায় শান্তিগঞ্জ উপজেলাধীন সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাড়কের ডাবর সেতুর পশ্চিম পাড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বাসে যাত্রীর সংখ্যা কম ছিলো। ১০/১২ জন লোক ছিলো। দুর্ঘটনাকবলিত বাসের অবস্থা খুবই খারাপ ছিলো। তবে যাত্রীরা খুব বেশি গুরুতর আহত হন নি। দুর্ঘটনা ঘটার সাথে সাথে অন্যান্য যানবাহনে চড়ে তারা চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে ছুটে যান। কারো নাম পরিচয় জানা যায় নি।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিক জানান, আমরা খবর পেয়েছি ভোর ৬টায়। আমাদের ধারণা এর প্রায় ঘন্টাখানেক আগে দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখি তায়েফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫৮৯৯৭) ময়মনসিংহ থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। বাসটির বেহাল দশা দেখে বুঝা যাচ্ছে বাজে ভাবে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা গিয়ে আহত কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাইনি।

জয়কলস পুলিশ ফাঁড়ির ওসি আবদুর রশিদ সরকার বলেন, আমাদের জানা মতে বাসে যাত্রী কম ছিলো। আহতের সংখ্যা ২/৪জন হবে। আমরা গিয়ে আহত কোনো ব্যক্তিকে পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১২

আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫