ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

পাপলু মিয়া, ছাতক প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 347
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ৩ অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনভর গোবিন্দগঞ্জ বাজারের সেয়াবিন তেল ডিলার উসমান স্টোরের মালিক মো.উসমানী আলীকে ১ লাখ ১০ হাজার, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার টাকা ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারি আখতার হুসেনকে ৩০ হাজার, মা-বাবা পোল্ট্রি দোকান মালিক আলী আহমদ ৩০ হাজার টাকাসহ তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার,ট্রাফিক পয়েন্ট বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো.তরিকুল ইসলাম ও সেনাবাহিনীর মেজর মো.জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো.তরিকুল ইসলাম জরিমানা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫