ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

যৌথ বাহিনীর অভিযানে ছাতকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 296
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আমিন (৫৪), ছাতক থানার অন্তর্গত লক্ষমসোম গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ছাতক থানাধীন জাউয়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নুরুল আমিনের কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক বোতল BLACK PURE WHISKY নামীয় ভারতীয় মদ এবং নগদ ২,৪১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

যৌথ বাহিনীর অভিযানে ছাতকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫