ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 304
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ পৌরসভা পরিচালিত পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ১০ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

গত ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ হয়। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআর) সুনামগঞ্জের বাস্তবায়নে, সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিটিআই’র সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিটিআই’র সহ: সুপারিনটেনডেন্ট চন্দন কুমার বনিক। সমাপনী অনুষ্ঠানে পৌর শিক্ষা ও আইসিটি কর্মকর্তা সন্তোষ কুমার দাস, পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগি প্রতিষ্ঠান আরডিএসএ’র নিবার্হী পরিচালক মো. মিজানুল হক সরকার উপস্থিত ছিলেন।

পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হাজী আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির হোসেন রিপন ও বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা সুলতানা। পরে অংশগ্রহণকারী ৩৩ জন পৌর শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫