ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জাতিসংঘ মহাসচিব আসছেন আজ, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 285
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক দশকের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন তিনি। এ সফরে রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মানে লাখো রোহিঙ্গার এক ইফতার মাহফিলে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসবেন। এ সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে। এ সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সম্মানে ১ লাখ রোহিঙ্গাদের নিয়ে এক ইফতার মাহফিলে যোগ দিবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জাতিসংঘ মহাসচিব আসছেন আজ, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

আপডেট সময় : ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫