ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

তাহিরপুরে তিন দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর এক ছাত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 311
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোনের বাড়ি রওনা দিয়ে ১২বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া আমিনা আক্তার খাদিজা গত তিন ধরে নিখোঁজ রয়েছে। যার কারনে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মেয়ে নিখোঁজের মায়ের আহাজারী থামছেই না।

খাদিজা তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিখোঁজের খোঁজ পেতে রবিবার রাতে তাহিরপুর থানায় সাধারণ ডায়রি করেছে খাদিজার মা কানন বেগম। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিখোঁজের পরিবারের কাছ থেকে জানা যায়, শনিবার(১৬ মার্চ) সকালে নিখোঁজ খাদিজা বোনের বাড়ি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়।

এরপর বৌলাই নদী খেয়া নৌকা দিয়ে পার হয়ে ঠাকুরহাটি গ্রাম দিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানায় নৌকার লোকজনকে।

কিন্তু ঐ দিন সে বোনের বাড়ি শাহগঞ্জ শ্রীপুরে যায়নি আর নিজ বাড়িতে ফিরেও আসেনি। অপর দিকে তার মা বাড়ি ফিরে জানতে পারে খাদিজা সকালে বোনের বাড়ি গিয়েছে। এরপর শাহগঞ্জ শ্রীপুর গ্রামে মেয়ের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে যায়নি খাদিজা। এরপর থেকে পরিবার ও স্বজনরা খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারে ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা কানন বেগম জানান,আমার স্বামী নাই। আমার সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি কোথাও খাজিদা যায়নি। আমি আমার মেয়েকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সহযোগীতা কামনা করছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আমিনা আক্তার খাদিজা নিখোঁজের বিষয়ে তার মা জিডি করেছেন। আমরা তার খোঁজ পেতে গোয়েন্দা তৎপরতাসহ নানা ভাবে চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে তিন দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর এক ছাত্রী

আপডেট সময় : ১১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫