ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

মানুষের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব এডভোকেট শিশির মনির

শাল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 168
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বাংলাদেশ জামায়েতে ইসলামী শাল্লা উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, আমারা আপনাদের কাছে বারবার আসি কারণ আপনাদের ভালোবাসি। বিশ্বাস করুন আমরা পিছনে এক সামনে আরেক এমন কথা বলি না।

মানুষকে তার যথাযোগ্য সম্মান দিতে জানি।ব্যক্তি বিশেষ রাজনৈতিক পরিচয়ের বাহিরেও একের সাথে অন্যের মেলবন্ধন,বন্ধু, পারিবারিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কের চেয়েও বড়।আমরা চাই মানুষ বড় হোক। একের সাথে অন্যের সম্পর্ক বৃদ্ধি হোক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।আমাদের গাড়ি আছে, বড় বাড়ি আছে,ভালো খাই,ভালো পোশাক পড়ি। আমি মনে করি যিনি ভালো খেতে পারেন না, ভালো পড়তে পারেন না, ভালো বাড়িতে থাকতে পারেন তাদের অধিকার আছে আমাদের আয় রোজগারে।

তিনি আরো বলেন, আমরা কাজ করতে এসেছি।ভালো কাজ করতে গিয়ে কখনো কখনো খারাপ কিছুও হতে পারে। যদি আমার ভুল ত্রুটি করি আমাদের ক্ষমা করে দিবেন।আমরা আমাদের ভুল স্বীকার করতে কোন দ্বিধাবোধ করি না।আমাদের কোন কথা ও কাজে ভুল পেলে সাথে সাথে আমাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন।আমাদের আদর্শের কেউ যদি অন্যায় অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন।আমরা নিজেরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিব।

বৃহস্পতিবার (২০ মার্চ) শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজ নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল খায়ের মাস্টারের পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট নুরুল আলম, শাল্লা কলেজের সাবেক সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, শাল্লা থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী, দামপুর মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান, শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার, বিরোধী ছাত্র আন্দোলনের রাকিবুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মানুষের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব এডভোকেট শিশির মনির

আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫