ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

৫২ কিমি পথ দৌঁড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 452
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ:

‘ভালো থাকুক মায়ের ভাষা’ স্লোগান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে সোমবার ৫২ কিলোমিটার পথ দৌড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ। ভোর সাড়ে চারটায় সিলেট থেকে এই দৌড় শুরু হয়। শেষ হয় সুনামগঞ্জ পৌর ভবন চত্বরে এসে। এতে অংশ নেওয়া ব্যক্তিরা একে একে বেলা একটার দিকে সুনামগঞ্জে এসে পৌঁছান। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক ফুল দিয়ে তাঁদের বরণ করেন।

আয়োজকেরা জানান, তাঁরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা। কর্মসূত্রে সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আছেন তাঁরা। প্রথমবারের মতো এই আয়োজনে এই তরুণ দৌড়বিদদের সঙ্গে স্বেচ্ছাসেবী সাইক্লিস্টরাও অংশ নেন। শুরুটা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর চারটায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। পরে ৫২ কিলোমিটার পথ হিসাব করে সিলেট শহরতলির মোল্লারগাঁও এলাকা থেকে সুনামগঞ্জ অভিমুখে দৌড় শুরু করেন তাঁরা। ১৯৫২ সাল স্মরণে রেখে সিলেট-সুনামগঞ্জ সড়কের এই ৫২ কিলোমিটার পথ নির্ধারণ করা হয়। এতে অংশ নেন তরুণ দৌড়বিদ আমিনুল হক, সুমন মুনশি, মিজানুর রহমান, মো. রায়হান আলম, শরীফ সোহাগ, মামুনুর রশিদ, এবাদ উল্লাহ, হিফজুর রহমান, জাহাঙ্গীর আলম ও হাসান মাসুদ। পথে পথে যাত্রাবিরতিতে চলে ‘ভালো থাকুক মায়ের ভাষা’ নিয়ে প্রচারণা।

বেলা ১১টার দিকে প্রথমেই সুনামগঞ্জে এসে পৌঁছান রায়হান আলম। পরে একে একে আসেন অন্যরা। সর্বশেষ বেলা একটায় এসে পৌঁছান আমিনুল হক। এ সময় সুনামগঞ্জ পৌর চত্বরে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে মেয়র নাদের বখত দৌড়ে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

মেয়র নাদের বখত বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব ও অহংকারের দিন। আমাদের চেতনার বাতিঘর। পৃথিবীতে আর কোনো জাতি নেই, যারা মায়ের ভাষার সুরক্ষার জন্য জীবন দিয়েছে। বিশ্ব আমাদের সেই স্বীকৃতি দিয়েছে। তরুণদের এই আয়োজনে আমরা মুগ্ধ, অনুপ্রাণিত। নতুন প্রজন্ম মহান একুশের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’

এই আয়োজনের সমন্বয়কারী আমিনুল হক বলেন, ‘আমাদের মায়ের ভাষা, বাঙালির প্রাণের ভাষা বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা সুরক্ষার লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছে বিশ্ব স্বীকৃতি। গৌরবের ভিত গড়ে দেওয়া বাংলা মায়ের ভাষা আজ বিশ্বস্বীকৃত। এই স্বীকৃতিকে চির জাগ্রত করে রাখতে আমরা চাই সব সময় ভালো থাকুক মায়ের ভাষা। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

৫২ কিমি পথ দৌঁড়ালেন সুনামগঞ্জের ১০ তরুণ

আপডেট সময় : ০১:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২