ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

লিখিত পরীক্ষা ২৮ এপ্রিল

সুনামগঞ্জে পুলিশ নিয়োগ: মাঠ পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 283
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি)-২০২৫ এর মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের চূড়ান্ত দিন আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

দ্বিতীয় দিনে উত্তীর্ণ ৫৩৫ জন প্রার্থীর মধ্যে ৫৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে প্রার্থীদের শারীরিক সামর্থ্য যাচাই করতে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়সহ ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত দিনের এ কার্যক্রমে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে মাঠপর্বের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ) প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট) মো. শাহ আলম, সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম এবং ডা. শতাব্দী ভট্টাচার্য্য।

পুলিশ সুপার লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং প্রদান করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই যেন দালাল বা আর্থিক লেনদেনের প্রলোভনে কেউ না পড়ে, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে।

মাঠ পরীক্ষায় চূড়ান্তভাবে মোট ৪৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ৪১০ জন পুরুষ এবং ৩৪ জন নারী প্রার্থী। চূড়ান্তভাবে মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে লিখিত পরীক্ষা আগামী ২৮ এপ্রিল সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

লিখিত পরীক্ষা ২৮ এপ্রিল

সুনামগঞ্জে পুলিশ নিয়োগ: মাঠ পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৪

আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫