ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দিরাইয়ে বজ্রপাতে নি’হ’ত ১

আব্দুল হালিম:
  • আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 410
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিরাই উপজেলার ভরাম হাওরে ধানকাটার সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি আহত হন। এসময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা. নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে। সে দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে এসেছিলেন।

নিহতের ভগ্নিপতি সচির উদ্দিন জানান, আমরা ধান কাটতে ছিলাম, এসময় বৃষ্টি নামতে শুরু করলে আমরা জমি থেকে উঠার সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান সে মারা গেছে। এছাড়াও সকালের দিকে বজ্রপাতের কবলে পড়ে উপজেলার পৃথক জায়গায় এক কিশোরী সহ আরও তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন- দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। এরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন- সকালেও আরও তিনজন আহত হয়েছেন, এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দিরাইয়ে বজ্রপাতে নি’হ’ত ১

আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫