ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 379
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অঞ্জনা আক্তার (২০), তিনি জামালগঞ্জ থানাধীন রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার একটি টিম অঞ্জনা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর একই গ্রামের হাফিজুর রহমান নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান পালিয়ে যায়। এ অভিযানের নেতৃত্ব দেন এসআই শামীম কবির। তার সঙ্গে ছিলেন এসআই মাসুদ রানা, এএসআই মো: গোলাম কিবরিয়া এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

গ্রেফতারকৃত অঞ্জনা আক্তার এবং পলাতক হাফিজুর রহমানের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫