ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

প্রতিবাদকারী যুবক হাসপাতালে ভর্তি

তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার ২ মাদরাসা শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 578
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর উপজেলার বালিজুরী বাজার সংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাড়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। তিনি তাহিরপুর উপজেলার পুরান বারুঙ্কা গ্রামের আব্দুল কাহারের পুত্র।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ (এপ্রিল) সোমবার বিকাল ৪টায় বালিজুরী এইচ.এ. উলুম সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্রী মাহিয়া বেগম (১৪) ও চাঁদনী বেগম (১৫) মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে বালিজুরি খেয়াঘাটের পশ্চিম পাড়ে পৌঁছালে বালিজুরী নয়হাটির জাহাঙ্গীরের ছেলে তৌসিফ (১৮) ও আলমগীরের ছেলে মারুফ (২০) তাদের পথ আটকে ইভটিজিং শুরু করে। মাহিয়া ও চাঁদনী পুরান বারুংকা গ্রামের মাহমুদ আলীর মেয়ে।

এ সময় পথচারী নজরুল ইসলাম ঘটনাটি দেখে প্রতিবাদ করলে অভিযুক্ত তৌসিফ ও মারুফসহ অজ্ঞাতনামা আরও পাঁচজন মিলে নজরুল ইসলামের উপর এলোপাতাড়ি হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এসে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

বালিজুরী মাদ্রাসার প্রিন্সিপাল হারিস উদ্দিনের আলাপ করে ঘটনার সত্যতা জানা যায়।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন জানান এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

প্রতিবাদকারী যুবক হাসপাতালে ভর্তি

তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার ২ মাদরাসা শিক্ষার্থী

আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫