ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

বিশ্বম্ভরপুর ইউএনও’র অপসারণ ও হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 433
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্বম্ভরপুরের ইউএনও’র অপসারণ ও হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের অপসারণ এবং গতকাল রবিবারে উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ইউএনও’র পেটোয়া বাহিনীর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন বিশ্বম্ভরপুরবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ইউএনও মফিজুর রহমানের অপসারণের দাবিতে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা চত্ত্বরে স্থানীয় মানুষের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শান্তিপূর্ণ মানববন্ধনে ইউএনও’র সুবিধাভোগী কিছু গোষ্ঠী ও সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করছি। ইউএনও মফিজুর রহমানের প্রত্যাহার এখন সময়ের দাবি।”

সভায় বক্তব্য রাখেন সালমান ইশতিয়াক জিসান, জুনায়েদ আহনাফ, তালুকদার এম আতাহার আলী, সজিব আহমেদ, তোফাজ্জল হুসাইন, নুর জাহান আক্তার এবং মোবারক হুসাইন প্রমুখ।

বক্তারা আরও বলেন, “মফিজুর রহমানের সিন্ডিকেট বিশ্বম্ভরপুরের পর্যটন এলাকা ধ্বংস করে দিয়েছে। অবৈধ বালু ও পাথর উত্তোলনে সহযোগিতার মাধ্যমে এবং ভারতীয় পণ্য চোরাকারবারিদের মাধ্যমে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা প্রতিবাদ করতে গেলে তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বিশ্বম্ভরপুরের পরিবেশ ধ্বংস করা যাবে না। বিশ্বম্ভরপুরকে চোরাকারবারিদের স্বর্গরাজ্য বানানো যাবে না। অতিদ্রুত চোরাকারবারিদের আশ্রয়দাতা মফিজুর রহমানকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আর গতকাল রবিবার সাধারণ মানুষের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সচেতন বিশ্বম্ভরপুরবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিশ্বম্ভরপুর ইউএনও’র অপসারণ ও হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫