ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

আইনপেশায় আবু আলী সাজ্জাদ হোসাইনের ৫০ বছর পূর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / 424
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক-গবেষক, বর্ষিয়ান সাংবাদিক আবু আলী মো: সাজ্জাদ হোসাইনের আইন পেশায় ৫০ বছর পূর্তি হয়েছে।

তিনি ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে আইনপেশায় যোগদান করেন। তিনি দীর্ঘদিন সরকারি কৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এবং আরও একাধিক বিষয়ে একাধিক গবেষণামূলক গ্রন্থের রচয়িতা তিনি। দীর্ঘদিন যাবৎ তিনি সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। ১৯৬৭ সালে দৈনিক পয়গান পত্রিকার নিজস্ব সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি হয় তাঁর। এছাড়া সাপ্তাহিক ও দৈনিক দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলায় কাজ করেছেন তিনি। ১৯৭২ সালে আব্দুল গাফফার চৌধুরী সম্পাদিত ‘জয় বাংলা’ পত্রিকায়ও বেশ কিছুদিন কাজ করেন তিনি। এছাড়া সৈয়দ রেজাউর রহমান সম্পাদিত সাপ্তাহিক বাংলাদেশ এবং নওবেলাল পত্রিকায়ও তিনি সাংবাদিকতা করেন।

রবিবার সুনামগঞ্জ জেলা বারের উদ্যোগে ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা বারের সভাপতি এডভোকেট রবিউল লেইছ রোকেশের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বারের আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

আইনপেশায় আবু আলী সাজ্জাদ হোসাইনের ৫০ বছর পূর্তি

আপডেট সময় : ০১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩