ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

পাহাড়ি ঢলে প্লাবিত আনোয়ারপুর-সুনামগঞ্জ সড়ক

আব্দুল আলিম ইমতিয়াজ, স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 614
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর উপজেলায় গত দুই থেকে তিন দিনের টানা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে নদ-নদী ও হাওরের পানি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।

এতে আনোয়ারপুর থেকে সুনামগঞ্জগামী প্রধান সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে পড়েছে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে বিশম্ভরপুরের ‘১০০ মিটার’ নামক এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় গাড়িচালকরা জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামীকাল থেকেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এতে স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিতে পারে।

এদিকে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় হাওরের আশপাশের কয়েকটি বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানির প্রবাহে বসতবাড়ি বা ফসলের ক্ষতি না হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, “যেভাবে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তাতে নিম্নাঞ্চলগুলো খুব দ্রুত পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পাহাড়ি ঢলে প্লাবিত আনোয়ারপুর-সুনামগঞ্জ সড়ক

আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫