ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 676
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন অনতিবিলম্বে সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

আজ সোমবার দুপুর ১ টায় স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ ইউনুস সরকারের দিকে বুকভরা আশা নিয়ে তাকিয়ে আছে। দ্রুততার সাথে হত্যা, গুমের বিচার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার বিচার শুরু হয়েছে। সাগর- রুনির চার্জশিট ১১৮ বার পিছিয়েছে। ৬৪ জন সাংবাদিক হত্যা, ইলিয়াস আলীর গুম, উপদেষ্টা সৈয়দা রেজোওয়ানা হাসানের স্বামী, ফরহাদ মাজহারের গুমসহ প্রতিটি ঘটনার বিচার করতে হবে। ফ্যাসিস্ট সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে হবে। এক স্বৈরাচার পালিয়েছে আরেক কর্তৃত্ববাদী সরকার যেন না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর মানুষের অধিকার নিয়ে, অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে লড়াই করেছি। এ লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জুলাই আগষ্টে হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে । ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন করে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, বিএনপি পালায়না। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টে পাশে থাকে।

তিনি আরও বলেন, প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। এদের সরাতে হবে নতুবা দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবেনা। সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (সিলেট বিভাগ) আলহাজ্ব জিবকে গৌছ, জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

বর্ধিত সভায় জেলা ১৬টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : ডা. এ জেড এম জাহিদ হোসেন

আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫