ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

ইসি গঠন : পাঁচজনকে চূড়ান্ত করে শিগগিরই গেজেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 357
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্কঃ

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের চূড়ান্ত নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর একে একে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে তারা রাষ্ট্রপতির কাছে বাছাই করা নামের তালিকা তুলে দেন। এখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

নাম জমা দেয়ার পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখনই নাম প্রকাশ করা হবে না। পাঁচজনের নাম চূড়ান্ত করার পর দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।’

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শারীরিক অসুস্থতার কারণে বঙ্গভবনে উপস্থিত হতে পারেননি।

অন্য যারা নামের তালিকা নিয়ে বঙ্গভবনে গেছেন তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

গত ৫ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলের কাছ থেকে নামের প্রস্তাব চায় সার্চ কমিটি। সেখানে ৩২২ জনের নামের প্রস্তাব আসে। পরে কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসে। এরপর নিজেদের মধ্যে কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ইসি গঠন : পাঁচজনকে চূড়ান্ত করে শিগগিরই গেজেট

আপডেট সময় : ০২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২