ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ছড়াকথা-ওবায়দুল মুন্সী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 481
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছড়াকথা-ওবায়দুল মুন্সী

কারো ছড়া কড়া লাগে প্রতিবাদী ভিন্ন
কারো ছড়া তেলে ভরা পাঠে হয় ঘিন্য
কারো ছড়া পাঠে থাকে পাঠকের শিক্ষা
কারো ছড়া দিতে পারে ভালো কাজে দীক্ষা

কারো ছড়া ক্ষুরধারে ভেসে যায় অন্যায়
কারো ছড়া ভীত নাড়ে ছড়াঝড় বন্যায়
কারো ছড়া আলো দিয়ে ঘুচে দেয় আন্ধার
কারো ছড়া ছলনাতে গড়ে দেয়া ধান্ধার

কারো ছড়া রসে হাসে শিশু-যুবা বৃদ্ধ
কারো ছড়া ইতিহাসে হয়ে যায় ঋদ্ধ
কারো ছড়া পড়ে কেউ হয়ে যাবে শুদ্ধ
কারো ছড়া ঢালহীনা করে যায় যুদ্ধ

কারো ছড়া সাহসিকা জয় করে ভয়কে
কারো ছড়া হুতাশনে পুড়ে মরে, সয় কে?
কারো ছড়া তীরফলা বুকে ঢুঁকে যাচ্ছে
কারো ছড়া অতিশোকে বেহুঁশে নাচ্ছে

কারো ছড়া লিখা হয় অজানাকে জানতে
কারো ছড়া পারে নাতো কেউ কেউ মানতে
কারো ছড়া আশা দিয়ে দূরকরে দুরাশা
কারো ছড়া ব্যাধিদেরও ঔষধি সুরাসা।

হাছননগর, সুনামগঞ্জ
২৩ ফেব্রুয়ারি ২০২২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছড়াকথা-ওবায়দুল মুন্সী

আপডেট সময় : ০৫:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

ছড়াকথা-ওবায়দুল মুন্সী

কারো ছড়া কড়া লাগে প্রতিবাদী ভিন্ন
কারো ছড়া তেলে ভরা পাঠে হয় ঘিন্য
কারো ছড়া পাঠে থাকে পাঠকের শিক্ষা
কারো ছড়া দিতে পারে ভালো কাজে দীক্ষা

কারো ছড়া ক্ষুরধারে ভেসে যায় অন্যায়
কারো ছড়া ভীত নাড়ে ছড়াঝড় বন্যায়
কারো ছড়া আলো দিয়ে ঘুচে দেয় আন্ধার
কারো ছড়া ছলনাতে গড়ে দেয়া ধান্ধার

কারো ছড়া রসে হাসে শিশু-যুবা বৃদ্ধ
কারো ছড়া ইতিহাসে হয়ে যায় ঋদ্ধ
কারো ছড়া পড়ে কেউ হয়ে যাবে শুদ্ধ
কারো ছড়া ঢালহীনা করে যায় যুদ্ধ

কারো ছড়া সাহসিকা জয় করে ভয়কে
কারো ছড়া হুতাশনে পুড়ে মরে, সয় কে?
কারো ছড়া তীরফলা বুকে ঢুঁকে যাচ্ছে
কারো ছড়া অতিশোকে বেহুঁশে নাচ্ছে

কারো ছড়া লিখা হয় অজানাকে জানতে
কারো ছড়া পারে নাতো কেউ কেউ মানতে
কারো ছড়া আশা দিয়ে দূরকরে দুরাশা
কারো ছড়া ব্যাধিদেরও ঔষধি সুরাসা।

হাছননগর, সুনামগঞ্জ
২৩ ফেব্রুয়ারি ২০২২