ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

৩ এপ্রিলের মধ্যেই এসএসির টেস্ট পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 384
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্ক:

চলতি বছরের এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। করোনা মহামারির কারণে গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দে টেস্ট পরীক্ষা হয়নি। কিন্তু ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেয়া হবে। আগামী ৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করতে হবে।

২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত একসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে সিদ্ধান্তের কথা মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষর্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ৩ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে, যেসব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বলেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

৩ এপ্রিলের মধ্যেই এসএসির টেস্ট পরীক্ষা

আপডেট সময় : ০১:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২