ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ঈদের ছুটি এক দিন বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / 415
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্কঃ
ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিলো সরকার। এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে আসলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচদিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটি আরও একদিন বাড়বে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন ‌১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের ছুটি। সে ক্ষেত্রে ঈদের আগে একদিন অর্থাৎ ২০ এপ্রিল খোলা থাকে। তাই মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয়, যাতায়াতটি যাতে আরামদায়ক হয় সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। এ ক্ষেত্রে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ধরা হয়েছিল। অবশ্য, সব সময়ই চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটিও একদিন বাড়ে। এবারও এমন হলে ছুটিও একদিন বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ঈদের ছুটি এক দিন বাড়ছে, ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি

আপডেট সময় : ১০:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩