ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রাপ্ত তাহিরপুরের শিশুশিল্পী ফারজিনার সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / 369
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কারপ্রাপ্ত মোছাঃ ফারজিনা আক্তার ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক ফারজিনার পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ফারজিনার বাবার চাহিদার প্রেক্ষিতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত এই শিশু শিল্পীর পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জমি ও ঘরের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং ফারজিনার লেখাপড়া বাবদ তার হাতে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় তিনি তার পরিবারকে মিষ্টিমুখ করান।

ফারজিনার বাবা মোঃ সায়েম বলেন, মেয়ের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যেতে পেরেছি। প্রথমে এই পুরস্কারের মর্ম বুঝিনি। এখন আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন বড় হয়েছে। তাকে অনেক লেখাপড়া করাতে চাই। এসময় ফারজিনার বাবা জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রাপ্ত তাহিরপুরের শিশুশিল্পী ফারজিনার সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩