ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ধোপাজান থেকে ১৩৪ টি বাল্কহেড, ৮টি ড্রেজার মেশিন জব্দ এবং ৪ শ্রমিক আটক 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / 376
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে সাড়ে চার ঘন্টা টাস্কফোর্স’এর অভিযান হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩৪ টি বালু বোঝাই বাল্কহেড, আটটি ড্রেজার মেশিন জব্দ এবং চারজন শ্রমিককে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্স অভিযানে নেতৃত্বে দেন বিজিবি’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিশ দশীর্ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন। এসময় বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ধোপাজান নদীর প্রবেশমুখে বালাকান্দা এবং বাদেরটেক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি বালু বোঝাই বাল্কহেড, তিনটি ড্রেজার মেশিন জব্ধ এবং চারজন নৌ—শ্রমিককে আটক করা হয়। এদিকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ডলুরা এলাকার উৎসমুখে অভিযান পরিচালনা করে ১১৮টি বালু বোঝাই বাল্কহেড, ৫ টি ড্রেজার মেশিন জব্ধ করেন।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বললেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১১৮টি বাল্কহেড ও ৫ টি ড্রেজার মেশিন জব্ধ করা হয়। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। একইসাথে ধোপাজান নদীর প্রবেশমুখে বাঁধ নির্মাণ সহ নিরাপত্তা জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধোপাজান থেকে ১৩৪ টি বাল্কহেড, ৮টি ড্রেজার মেশিন জব্দ এবং ৪ শ্রমিক আটক 

আপডেট সময় : ১২:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪