ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুনামগঞ্জে মা ও ছেলে খুন রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ

এস এম এ ফয়সল
  • আপডেট সময় : ০৬:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / 515
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। নিহতরা হলেন তারা হলেন শহরের হাছনগররস্থ এসপি বাংলোর পাশ্ববর্তী এলাকার জাহেদুল ইসলামের স্ত্রী ও ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সুনামগঞ্জ পুলিশের সাথে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে।

হত্যাকাণ্ডের ক্রাইম সিন জব্দ করা হয়েছে। প্রথমিকভাবে আসামীও সনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান সদর থানার ওসি নাজমুল হক।

এদিকে প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন, চার  বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে স্বামীর সাথে  যুক্তরাজ্যে বসবাস করছে । বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাশক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তবে নার্গিস বেগমকে  অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: আনোয়ারুজ্জামান  ঘটনাস্থল পরিদর্শন শেষে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এমন নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে মা ও ছেলে খুন রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ

আপডেট সময় : ০৬:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪