ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দোয়ারাবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

সোহেল মিয়া, দোয়ারাবাজার থেকে
  • আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 582
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বাধিক প্রচারিত শিশু কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রে ঐতিহ্যবাহী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১:২০ পর্যন্ত। ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১’শতাধিক স্কুল-মাদ্রাসার প্রায় ১’হাজার শিক্ষার্থী বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করে।

এসময় পরীক্ষার্থী, অতিথি, অভিভাবক ও সুধীদের উষ্ণ স্বাগত জানান দোয়ারাবাজার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফোরামের জেলা পৃষ্ঠপোষক আবু সুফিয়ান ত্বোহা, উপজেলা পৃষ্ঠপোষক,হাফিজ বিল্লাল হোসাইন, আজিজুর রহমান,জসিম উদ্দিন,শাহিন আহমদ,মাহবুবুর রহমান,আব্দুল্লাহ আল মারুফ।

অতিথি হিসেবে পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, ফোরামের সাবেক চেয়ারম্যান হাফিজ জাকির হোসাইন, জুনাইদ আল-হাবিব।

এসময় আরো উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ হারুন অর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার জাফর আলী, অ্যাডভোকেট আলম উদ্দীন,জামাল উদ্দিন পারভেজ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ
প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পঞ্চম থেকে দশম শ্রেনীর প্রায় ১’হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিশোরকন্ঠের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে।

অন্যদিকে, ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় শিক্ষার্থীরাও উৎফুল্ল ও আনন্দিত। শিক্ষার্থীদের দাবি প্রতিবছর যেনো কিশোরকন্ঠ পাঠক ফোরামের এমন উদ্যোগ অব্যাহত থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪