ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দোয়ারাবাজারে ছাত্র আন্দোলনে আহতদের তালিকা যাচাইয়ে সভা অনুষ্ঠিত

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 375
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজারে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আহতের তালিকা যাচাইয়ের লক্ষ্যে ছাত্র সমন্বয়কদের সাথে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির সদস্য সোহেল মিয়া ও রাজিব আহমদ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
আগস্টে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সংঘটিত ঘটনায় বিভিন্ন অঞ্চলে আন্দোলনে অংশগ্রহণ করে আহত দোয়ারাবাজার উপজেলার ৫  জনের তালিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান নিহত ও আহতদের তালিকা সঠিকভাবে হয়েছে কিনা, কেউ বাদ গিয়েছে কিনা অথবা বেসরকারী ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছে তারা তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে কিনা। এ সময় ছাত্র সমন্বয়করা তালিকা দেখেন। তারা ও কতৃপক্ষ তালিকা যাচাই ও বাছাই করার জন্য সময় নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে ছাত্র আন্দোলনে আহতদের তালিকা যাচাইয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪