ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

মঙ্গলকাটায় স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 369
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোছাঃ রামিজা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে ইউনিয়নের ইসলামপুর পূর্বপাড়া (কদমতলি) গ্রামের জব্বার মিয়ার মেয়ে এবং মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, রামিজা আক্তার বিকালে অটোরিকশা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। মঙ্গলকাটা (খাঁগেরগাও) স্থানে আসলে গাড়ি থেকে মাথা বের করে অপর অটোতে থাকা বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা তার মাথায় আঘাত করে।

উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম আজাদ বলেন, আমরা শুনেছি স্কুল ছুটির পর সে বাড়ি যাচ্ছিল। এক পর্যায়ে গাড়ি থেকে মাথা বের করে সে তার বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর বিকাল ৪ ঘটিকায় তার মৃত্যু।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকের সাথে কথা বলেছি। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মঙ্গলকাটায় স্কুল ছাত্রী নিহত

আপডেট সময় : ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪