ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 325
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল তিনটায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, লেফটেন্যান্ট মোহাম্মদ গোলাম নাহিদ মুরাদ, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নাছিম উদ্দিন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. মহিবুল্লাহ আকন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুনাগমঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈদ উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক ইমন দোজা আহমদ, ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদ আয়াত উল্লাহ’র বাবা সিরাজুল ইসলাম, আহত জহুর আলী, অভি মিয়া প্রমুখ।

সভার শুরুতেই শহিদ আয়াত উল্লাহর বাবা সিরাজুল ইসলাম ও শহিদ সোহাগ মিয়ার বাবা মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দর্শক সারিতে বসে থাকা আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত ও বাংলাদেশের সমৃদ্দি কামনা করে বিশেষ মোনাজতা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪