ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

হাওরের জন্য সরকারের মাস্টার প্লান আছে- সৈয়দা রিজওয়ানা হাসান

তাহিরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 386
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওরের জন্য সরকারের একটা মাস্টার প্লান আছে। মাস্টার প্লানের বাস্তবতা ও জনমত কেমন আছে সেই বিষয়ে দেখবো ও আলোচনা করবো।

আজকে আমরা দেখতে এসেছি হাওরে যেসব বাঁধ ভেঙ্গে ফসলের যে ক্ষতি হয়। এবং যে বাঁধশুলো ভেঙ্গে ক্ষতি হয়। সে অনুযায়ী কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে এবং বাঁধ তৈরীর ব্যবস্থা করতে হবে সেগুলো দেখবো। যাতে হাওর বাসীর কোন ক্ষতি না হয়।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওর পরিদর্শনে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকনবাহী নৌকা আসে। নৌকার এতো শব্দ, এতো প্লাস্টিক, পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করে দেখতে এসেছি। টাঙ্গুয়ার হাওরে টুরিজম চলবে তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে। কত জন আসবে, কিভাবে আসবে। প্লাস্টিক আনবে কিনা এই বিষয়গুলো নিয়মের ভিতরে আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়ান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, সহকরী পুলিশ সুপার নাছিম উদ্দিন, তাহিরপুর থানা ওসি দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, উসমান গনি কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী, তাহিরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা সায়মন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

হাওরের জন্য সরকারের মাস্টার প্লান আছে- সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪