ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী জেল হাজতে

দোয়ারাবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 857
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনরকে গ্রেফতার করেছে পুলিশ। মনোয়ার আলী মনর নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের (একংশ) সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামে তার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার দায়ে গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় ৯৯ জনকে আসামী করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একই মামলায় বৃহস্পতিবার রাতে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিন জেল হতে জামিনে মুক্তি পাওয়ার পর নরসিংপুর বাজারে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বাস্তবায়ন করা হয় গ্রেফতারকৃত এই আওয়ামীলীগ নেতার মদদে।

শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

এদিকে গ্রেফতারকৃত এই আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনর দলীয় প্রভাবে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। ক্ষমতার দাপটে তিনি এলাকার নিরিহ মানুষদের বসতঘর ও দোকানকোটা ভাংচুুর,লুটপাট,নৈরাজ্য সৃষ্টি, ফৌজদারী মামলাসহ একাধিক মামলায় ২ বার জেল কেটেছেন। এলাকায় দলীয় প্রভাববিস্তার, দাঙ্গা লাগিয়ে রাখাসহ নানান অভিযোগে একাধিক মামলায় এখনো তিনি সুনামগঞ্জ আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী জেল হাজতে

আপডেট সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪