ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ধর্মপাশা উপজেলা বিএনপির সমাবেশ

চূড়ান্ত বিজয় এখনো বাকি- মিফতাহ সিদ্দিকী

ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 341
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশকে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। টানা ১৫ বছর লাগাতার সংগ্রাম ও ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও, চূড়ান্ত বিজয় এখনো বাকি আছে। খুনি হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করছেন। পতিত আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আন্দোলন—সংগ্রাম শেষ হয়ে যায় নি। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার বিকালে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন।

তিনি বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নি। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র—জনতার আন্দোলনে তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। বিএনপির উপজেলা ও ইউনিয়ন কমিটিতে কোন আওয়ামী দোসরদের রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, যারা অঁাতাত করে চলেছে, তাদের কমিটিতে রাখা হবে না। জিয়ার সৈনিকদের নিয়ে ২১ সদস্যের উপজেলা ও ১১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হবে। আপনারা আগামী ৩ ও ৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা থেকে সদস্য ফরম সংগ্রহ করুন এবং ৮ ডিসেম্বর ফরম জমা দিবেন।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক, নাদীর আহমদ, আনসার উদ্দিন, রেজাউল হক, নূরুল ইসলাম, মোনাজ্জির হোসেন সুজন, সাবেক সাংসদ নজির হোসেনের সহধর্মিনী সালমা নজির, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, সাবেক সহ—সভাপতি আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এসএম রহমত, আবুল কালাম আজাদ, নুর আলী, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধর্মপাশা উপজেলা বিএনপির সমাবেশ

চূড়ান্ত বিজয় এখনো বাকি- মিফতাহ সিদ্দিকী

আপডেট সময় : ০২:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪