ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

নরেন্দ্র মোদীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের 

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 339
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ ডিসেম্বর এক বিবৃতি প্রাদন করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশ নামই উল্লেখ করেননি। নরেন্দ্র মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অমর্যাদাকর।

তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো ৫৩ বছর আগে জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলো তা সঠিক। নরেন্দ্র মোদী তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজ সাক্ষী হয়ে রইলেন।

আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

নরেন্দ্র মোদীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের 

আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪