ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

পাগলা বাজারে ট্রাক চাপায় যুবক নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 285
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ট্রাক চাপায় জাকিরুল ইসলাম জাকির নামের ২৪ বছরের এক যুবক নিহত হয়েছেন। জাকিরুল পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন খারাসাবাড়ির বাসিন্দা মরহুম আশকর আলীর ছেলে ও পাগলা বাজার গলির ভিতরের পান দোকানদার খাইরুল ইসলামের ছোট ভাই। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি মালবাহী ডিসট্রিক্ট ট্রাক (সিলেট মেট্রো ন ১১-১৯২২) জাকিরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাধারণ মানুষ  ট্রাকটিকে আটক করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী ও জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকরাম আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে ওসি মো. আব্বাস আলী বলেন, গাড়িটি আমাদের দায়িত্বে আছে। ড্রাইভারকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পাগলা বাজারে ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪