ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
  • আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 261
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপরে চলমান সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের কাছ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রস্তাবনা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। তিনি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় নভেম্বর/২০২৪ মাসের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। ক্যাটাগরিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মামলা নিষ্পত্তি, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান পণ্য উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং বিশেষ সম্মাননা পুরস্কার।

সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভা শেষে সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে নভেম্বর/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪